বুধবার, ১০ আগস্ট, ২০১১

হাল

আজ খুব করে ইচ্ছে করছিল

তরী বেয়ে অজানায় গাঁ ভাসাতে

উত্তেজনায় নিজেই হাল ধরলাম

স্রোত আর ঢেউ এর কুলকুলতা

শরতের আকাশের শুভ্রতা আর পাখিদের গান

প্রকৃতির এই অপরিমেয় উদারতায়

ভাললাগায় হতবাক হলাম

কখন যে তোমার বাড়ির সামনে এলাম!

জানালাতে তাকাতেই দেখলাম, তোমাকে

তুমিও উদাসীন হয়ে তাকিয়ে ছিলে, এদিকেই

তুমি হাসলে

ভাললাগা আর একবার ছুয়ে গেল আমাকে

তরী ভিড়ালাম তোমার ঘাটে

নম্র পদচারণে তুমি এগিয়ে এলে

সাবধানে বাড়িয়ে দিলে তোমার হাত

আশ্রয় নিলে আমার ছোট্ট তরীতে

যা দুলে উঠল তোমার দেহভরে

ভাললাগায় আমার হৃদয়ও

আমার পাশে খুঁজে নিলে তোমার জায়গা

স্থাপন করলে তোমার চিবুক আমার উরুতে

মায়াবি কন্ঠে বললে, হাল ধর

আমি বজ্রমুঠিতে তা পালন করলাম

ভাললাগায় ভরে উঠল আমার দেহ, মন, প্রাণ……

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন